
বেশ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ক্যান্ডি ক্রাশ গেমটি। খুব সহজে নামিয়ে এই গেম অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, ফেসবুক ও অনলাইনে খেলা যায়। অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েও এটি খেলা যেতে পারে।

মি. টফি ও টিফিকে নিয়ে চকলেটের দুনিয়ায় যাত্রা শুরু করতে হয়। তিনটি একই রঙের চকলেট বা তার বেশি চকলেট যদি এক সারিতে আনা যায়, তাহলে কিছু পয়েন্ট পাওয়া যায়, আর লক্ষ্যমাত্রা অর্জন করলে লেভেল শেষ করা যায়। প্রতিবার চকলেট সরানোর মধ্যে দিয়ে যত বেশি চকলেট এক লাইনে আনা যায়, তত বেশি চকলেটবোমা তৈরি করা যায় এবং খেলায় অগ্রগতি হয়।
গেমটিতে ১০০টির ও বেশি লেভেল রয়েছে। এই গেমের প্রতিটি লেভেল আলাদা আলাদা। আরও রয়েছে ইয়েতি শপ। গেমটির লেভেল খুব সহজে শেষ করার জন্য এই শপ ব্যবহার করা যেতে পারে। খেলার ওপর নির্ভর করে তিনটি তারকা দেওয়া হয়। যদি তিন তারকা না পাওয়া যায়, তাহলে আগের পুরোনো যেকোনো লেভেল খেলে তা পাওয়া যেতে পারে। গেমটির গ্রাফিকস চমৎকার।
গেমটি ফেসবুকের যুক্ত হয়ে খেললে অন্য বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়া যায় এবং বন্ধুদের সঙ্গেও খেলা যায়। স্মার্টফোনে অ্যাপ নামিয়েও এভাবে খেলা যায়।