আড়াই কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে ইনস্টাগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে মোবাইলভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইনস্টাগ্রাম। এটি এখন মোবাইলে সামাজিক যোগাযোগের বৃহত্তম নেটওয়ার্ক। যুক্তরাজ্যের সোশ্যাল মিডিয়া এজেন্সির র্যাবিটের প্রধান ড্রিক সিংগারের বরাতে এই তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল। ইনস্টাগ্রামে ভিজিট করা লিংক থেকে ব্যবহারকারীর পরিসংখ্যান বের করেছেন সিংগার। তাঁর হিসাব অনুসারে, সাইটটিতে দ্রুত বাড়ছে ব্যবহারকারী সংখ্যা। গত বছরের ডিসেম্বরে এর ব্যবহারকারী ছিল এক কোটি ৬০ লাখ।মোবাইলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের দিক থেকে ব্যবহারকারী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফোরস্কয়ার। বর্তমানে এই সাইট ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ।বর্তমানে ইনস্টাগ্রাম আইফোনে ফটো অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহূত হয়। শিগগির এই সাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে চালু হলে আরও দ্রুত এই সাইট ব্যবহারকারী বেড়ে যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।