আয়কর নিয়ে বেসিসের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ড (কর অঞ্চল ১৫, ঢাকা) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজধানীর বেসিস মিলনায়তনে তথ্যপ্রযুক্তিনির্ভর কোম্পানির আয়কর দাখিল-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় কর অঞ্চল-১৫-এর কর কমিশনার মাহবুবা হোসেইন বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত অনেক গুরুত্ব বহন করছে। বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ২০১৪ সাল নাগাদ এই খাতের আয়কর মওকুফ করা হয়েছে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই সময়মতো আয়কর রিটার্ন দাখিল করে না।
মূল প্রবন্ধ উপস্থাপনে কর আপিল ট্রাইব্যুনালের সদস্য রঞ্জন কুমার ভৌমিক আয়কর হার, নীতিমালা, রিটার্ন জমাদান, ন্যূনতম কর, বিনিয়োগ কর, ব্যক্তিগত করসহ এ-সম্পর্কিত সব বিষয় তুলে ধরেন ও অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।
বিজ্ঞপ্তি