আয়ারল্যান্ডে এক হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে অ্যাপল

২০১৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত আয়ারল্যান্ডে এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আজ বুধবার আয়ারল্যান্ডের সরকারি এক বিবৃতিতে জানানো হয়, সাউদার্ন আয়ারল্যান্ডের কর্কে অ্যাপলের ইউরোপিয়ান প্রধান কার্যালয়ে এই কর্মসংস্থান হবে।
সম্প্রতি ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনির সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। একই দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। কেনি মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এক টুইটে লেখেন, ‘কর্কে ১০০ মানুষের কর্মসংস্থান ঘোষণার দিনে তাঁর সঙ্গে আলাপ করে দারুণ লাগল। আমি দারুণ খুশি যে, শুধু ডাবলিনেই নয়, সারা দেশে আর্থিক পুনরুদ্ধারের পরিবর্তনটা বোধ হতে শুরু করবে।’
ইউরোপের তথ্য সুরক্ষা মন্ত্রী ডারা মারফি এক বিবৃতিতে জানিয়েছে, আয়ারল্যান্ডে বড় ধরনের বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।