ই ং রে জি
লেসন-১ (বি)
শিক্ষার্থী, আজ ইংরেজি বিষয়ের লেসন-১ বি এর ধারাবাহিক আলোচনা শুরু হলো।
Vocabulary :
10. Foreigner— বিদেশি/ অন্য দেশের অধিবাসী।
A foreigner sitting alone at a corner table. একজন বিদেশি কোণের একটি টেবিলে একাকী বসে ছিলেন।
11. Chat — গল্প করা।
Let’s chat. চলো গল্প করি।
12. Expression — অভিব্যক্তি।
This is a useful expression. এটা একটা প্রয়োজনীয় অভিব্যক্তি।
13. Focus — আলোকপাত।
We should focus on English Language. আমাদের ইংরেজি ভাষার ওপর আলোকপাত করা উচিত।
14. Certainly — অবশ্যই।
I shall certainly call you Karim. আমি অবশ্যই তোমাকে করিম বলে ডাকব।
15. Busy — ব্যস্ত।
Are you busy? তুমি কি ব্যস্ত?
16. Not at all — মোটেও না।
We are not busy at all. আমরা মোটেও ব্যস্ত নই।
17. Gossip — গল্প করা।
Let’s gossip and have fun. চলো, গল্প করি এবং মজা করি।
18. Live — বাস করা।
James lives in Dhaka. জেমস ঢাকায় বাস করে।
19. Local — স্থানীয়।
He goes to the local school. জেমস স্থানীয় বিদ্যালয়ে যায়।
20. There — সেখানে।
There he meets Tumpa and Arif. সেখানে সে টুম্পা ও আরিফের সঙ্গে সাক্ষাৎ করে।
21. Each other — একে অন্যের সঙ্গে।
They get introduced with each other. তারা একে অন্যের সঙ্গে পরিচিত হয়।
22. Fair — মেলা।
I am going to the book fair. আমি বইমেলায় যাচ্ছি।
23. Sorry — দুঃখিত।
I am sorry that I shall not go. আমি দুঃখিত যে আমি যাব না।
24. Drop — ফেলা/ রাখা।
I have to go home first to drop these medicines. প্রথমে আমাকে বাড়ি যেতে হবে এই ওষুধগুলো রাখতে।
25. Join — যোগ দেওয়া।
I can join you after an hour. আমি এক ঘণ্টা পর তোমার সঙ্গে যোগ দিতে পারি।
26. Right — ঠিক।
It is right. এটি ঠিক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল