ই ং রে জি
লেসন-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ইংরেজি বইয়ের লেসন-১-এর পার্ট-এ নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে তোমরা লেসনটি পড়বে।
ভোকাবুলারি এবং তার ব্যবহার:
Introduce = পরিচয় করা।
May I introduce myself?
Myself = নিজেকে।
May I introduce myself?
Where = কোথায়
‘Where’ শব্দটি wh-question করতে ব্যবহূত হয়। স্থান সম্পর্কে প্রশ্ন করতে এই শব্দ ব্যবহূত হয়। যেমন:
Where do you live?
তুমি কোথায় থাকো?
I live in Dhaka.
আমি ঢাকায় থাকি।
Go = যাওয়া
Where are you going?
তুমি কোথায় যাচ্ছ?
I’m going to Chittagong.
আমি চট্টগ্রাম যাচ্ছি।
এটি present continuous tense-এর উদাহরণ।
I am-এর contracted form বা সংকুচিত রূপ I’m. কথোপকথন বা Dialogue-এ এরূপ ব্যবহার করা হয়।
ভোকাবুলারি এবং তার ব্যবহার:
Holiday = ছুটির দিন।
It was a holiday.
Really = সত্যিই।
I am really happy to see you.
Live = বাস করা। I live in Dhaka.
With = সঙ্গে।
She lives with her mother.
Look = দেখ। It looked fine.
Call = ডাকা।
My teacher called me.
Our = আমাদের।
We love our country.
Train = রেলগাড়ি।
The train leave at 10 a.m.
Leave = ছাড়া, ত্যাগ করা।
The train leaves at 10 a.m.
Nice = চমৎকার।
Nice to meet you.
Meet = দেখা করা-সাক্ষাৎ করা।
I am happy to meet you.
Have = পাওয়া।
Have a nice food.
Eat = খাওয়া। We eat rice.
Good = ভালো।
This is a good place.
Journey = ভ্রমণ।
It was a long journey.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল