ই ং রে জি ২ য় প ত্র
Speech change
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ৫ নম্বর প্রশ্ন অর্থাৎ speech change নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে direct speech-এ একটি passage দেওয়া থাকবে। Passage-টিকে তোমরা indirect speech-এ পরিবর্তন করবে। এর জন্য নম্বর থাকবে ৫। চলো passage narration-এর নিয়মকানুনগুলো জেনে নেওয়া যাক।
10.
Direct Speech-এ Speaker বা বক্তা যদি একই সঙ্গে Assertive sentence এবং Interrogative sentence-এর মাধ্যমে তার বক্তব্য প্রকাশ করে থাকে, সে ক্ষেত্রে sentence-টি and দ্বারা যুক্ত হয় বা sentence এর শুরুতে then বসে। যেমন:
Direct Speech: The teacher said to Mahmud, ‘Why are you talking in the class? You should behave yourself.’
Indirect Speech: The teacher asked Mahmud why he was talking in the class and said that he (M) should behave himself.
11.
Direct Speech-এ by Allah, by Jove, by God, by my life ইত্যাদি থাকলে Indirect Speech-এ পরিবর্তন করার সময় swearing by Allah, swearing by Jove, swearing by God, swearing by my life ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন:
Direct Speech: ‘By Allah’, he replied, ‘I will not leave this place without completing this rescue operation.’
Indirect Speech: Swearing by Allah, he replied that he would not leave that place without completing that rescue operation.
12.
Direct Speech-এ inverted comma-এর বাইরে কোনো Phrase বা Clause থাকলে তা অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসে। এ ক্ষেত্রে Present Participle যুক্ত অংশ থাকলে তা শুরুতে লেখাই শ্রেয়। যেমন:
Direct Speech: ‘Are you brothers?’ asked the mistress of the house, turning to the dervishes.
Indirect Speech: Turning to the dervishes, the mistress of the house asked if they were brothers.
13.
Direct Speech-এ Assertive Sentence-এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে Indirect Speech করার সময় reporting verb-এর পূর্বে Being surprised লিখতে হয় এবং reporting verbটিকে ask/ asked দিয়ে পরিবর্তন করতে হয়। যেমন:
Direct Speech: She said to me, ‘You have remembered how she looked all these years?’
Indirect Speech: Being surprised, she asked me if I had remembered how she had looked all those years.
14.
Direct Speech-এ ‘Thank you’ থাকলে Indirect Speech করার সময় Reporting verb-এর subject + thanked + reporting verb-এর object বসে। যেমন:
Direct Speech: ‘Myn said to me, ‘Thank you.’
Indirect Speech: Myn thanked me.
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল