ই ং রে জি ২ য় প ত্র
Article
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান-সংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো article-এর ব্যবহার।
A, An এবং The কে ইংরেজিতে article বলে। Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণত noun, adjective এবং adverb-এর আগে বসে এবং parts of speech-টি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে। Parts of speech হিসেবে ব্যবহূত হয়ে adjective-এর মতো কাজ করে থাকে বলে এদের adjective-ও বলা হয়। বর্তমানে আধুনিক ইংরেজি গ্রামার-এ এদের determiner বলা হয়।
Article দুই প্রকার। যথা:
i) Definite article,
ii) Indefinite article.
(i) Definite article : যে article নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, তাকে definite article বলে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে definite article ব্যবহূত হয়ে থাকে। যেমন:
The book is on the table.
The person who came yesterday is my friend Mr. Jahurul Islam.
(ii) Indefinite article : যে article বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে indefinite article বলে। A ও An কে indefinite article বলে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে indefinite article ব্যবহূত হয়ে থাকে।
যেমন:
A lion lives in a forest.
I saw a bird sitting on the wall.
Indefinite article-এর ব্যবহার:
Article ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই চিন্তা করতে হবে যে article-টি তুমি ব্যবহার করতে চাইছ, তা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তার পরে নিয়মানুসারে তা ব্যবহার করতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য উদাহরণসহ নিয়মগুলো আলোচনা করা হলো।
1. এক-জাতীয় সবাইকে বোঝাতে singular common noun-এর আগে a/an বসে।
যেমন:
An ant is an industrious insect.
2. সাধারণত যেসব শব্দের প্রথম অক্ষর consonant (/consonant sound), তাদের আগে a বসে এবং যেসব শব্দের প্রথম অক্ষর vowel (/vowel sound), তাদের আগে an বসে।
যেমন:
A cat is not considered as a faithful animal.
A dog is a very faithful animal.
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল