Article n
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান-সংবলিত একটি passage দেওয়া থাকবে। উপযুক্ত article দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেওয়া হলো article-এর ব্যবহার।
3. ‘U’র উচ্চারণ যদি ‘ইউ’র মতো হয়, তাহলে সেই শব্দের আগে a বসে। যেমন:
Swapno is a university student.
Iron is a useful metal.
4. ঠিক তেমনি ‘Eu’ কিংবা ‘Ew’র উচ্চারণ যদি ‘ইউ’র মতো হয়, তাহলে সেই শব্দের আগে a বসে। যেমন: Yesterday I met a European.
That was a ewe.
কিন্তু U-র উচ্চারণ যদি ‘আ’র মতো হয়, তাহলে তার আগে a না বসে an বসে। যেমন:
Jahir b ought an umbrella last night.
Mr. M asud is an unfortunate man.
5. ‘O’ দিয়ে গঠিত সব শব্দের আগে an বসে। কিন্তু ‘O’র উচ্চারণ ‘ওয়া’ হলে তা দ্বারা শুরু হওয়া শব্দের আগে a বসে। যেমন:
Shila saw a one-eyed man yesterday.
We e njoyed a one-act drama.
6. কোনো word-এর প্রথম অক্ষর h হলে এবং তার উচ্চারণ ‘অ’র মতো হলে তার আগে an বসে। যেমন:
Mr. Mashiur Rahman is an honest man.
He is an heir.
7. যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গাছ, ইত্যাদি প্রথমবার উল্লেখ করা হয়, তার আগে a/an বসে। যেমন:
He went for an interview at the law firm this morning.
We phoned for a taxi to take us to the Shahjalal International Airport.
8. শুধু যেসব Noun গণনা করা যায়, তাদের আগে a/an বসে। যেমন:
Her mother presented her a blue skirt on her birthday.
Mehenaj has a diary like Anna.
9. যেসব Noun গণনা করা যায় না, তাদের আগেও a/an বসে যদি গঠনটি এরূপ হয় (a) a/an + countable noun + of +uncountable noun। যেমন:
The divers found a pot of gold in the sunken merchant ship.
(b) a/an + uncountable noun used as adjective +countable noun. যেমন:
Her dad gave her a gold bracelet on her birthday.
10. কোনো তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয়, তার আগে a/an বসে। যেমন:
Mohammad Nashid is a Nelson Mendela in the Maldives.
You are a Nazrul I see!
11. কখনো কখনো preposition অর্থে a ব্যবহূত হয়। তখন সেই a কে Disguised Preposition বলে। যেমন:
The king went a (on) hunting.
12. কোনো তুলনা বোঝাতে Abstract Noun যখন Common Noun হিসেবে ব্যবহূত হয় তখন, এদের আগে a/an বসে। যেমন:
She is a beauty.
13. Exclamation বোঝাতে what এবং such এর পর a/an বসে। যেমন: What a cute baby it is!
I have not seen such a long queue!
14. কোনো এক কালে কোথাও একটি/একজন ছিল/আছে এর a আগে বসে। একে generalizing ‘a’ বলে। যেমন:
There lived a king in a village.
There are five components in a computer.
15. সংক্ষিপ্ত শব্দ বা শব্দের প্রথম অক্ষরটির উচ্চারণ শুরুতে vowel-এর মতো হলে তাদের আগে an বসে কিন্তু অক্ষরটির উচ্চারণ শুরুতে consonant-এর মতো হলে তাদের আগে a বসে। যেমন:
My friend, Palash Biswas, is an MBBS.
Mr. Ataur Rahman is a BA.
Mr. Kamrul Islam is an SP.
16. Number বা সংখ্যা থাকলে উচ্চারণ অনুযায়ী a/an বসাতে হবে। যেমন:
There was an 8 course meal after the wedding.
17. Plural Noun-এর আগে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহূত হলে তাদের আগে a বসে। যেমন:
He earns a lot of money.
There is a little water in the pond.
There are a few pomegranates on the table.
He lived a great many years.
18. Many এবং such এর পরে singular common noun ব্যবহূত হলে তার আগে a/an বসে। যেমন:
Many a man was present in the meeting.
19. Mr. Mrs. Miss-এর আগে a বসে। যেমন:
A Mr. Biswas called at my office.
A Mrs. Shaheen Akter presented him the blue diary.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা