ই ং রে জি ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Article 

প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ১ নম্বর প্রশ্ন article নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে ছয়টি শূন্যস্থান-সংবলিত একটি passage দেওয়া থাকবে। প্রথমে দেওয়া হলো article-এর ব্যবহার।

9. বিখ্যাত গ্রন্থ (The Agnibina, The Mother, The Gitanjoli), ট্রেন (The Mahanagar, The Turna, The Mohanagar) জাহাজ (The Bangabandhu, The Titanic, The Carpanthia), মহাকাশ যান (The Apollo-11), বিখ্যাত অট্টালিকা (The Tajmahal), নদী (The Padma, The Meghna, The Jamuna), সাগর, মহাসাগর (The Atlantic, The Pacific), উপসাগর (The Bay of Bengal), পর্বতমালা (The Himalayas), দ্বীপপুঞ্জ (The Hawaii), মরুভূমি (The Shahara), ঋতু (The Autumn, The Summer, এ ক্ষেত্রে অবশ্য The ব্যবহার না করলেও হবে), দিক (The East, The west), তারিখ (যদি শেষে ‘th/st/nd/rd’ থাকে) the 10th December ইত্যাদি নামের আগে The বসে।
10. বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নামের আগে The বসে। যেমন:
The Khans of India are dominating the Indian film industry.
11. Adjective-এর Superlative degree-এর আগে The বসে। যেমন:
Rofiussan was the best student in the department of English.
She is the most beautiful girl I have ever seen.
12. সাধারণত Adjective-এর comparative degree-এর আগে The বসে না কিন্তু যত-তত Comparative degree বোঝাতে এর আগে The বসে। যেমন:
Rima is more beautiful than Lina.
Tasnima Akter was more intelligent than Sadia Nasreen.
The more you read, the more you learn.
The sooner, the better.
13. যে Noun দ্বারা পেশা বা বৃত্তি বোঝায়, তার আগে The বসে। যেমন:
Md. Minaj Uddin joined the army in 1993.
14. কোনো Common Noun দ্বারা Superlative-এর গুরুত্ব বোঝালে a/an না বসে বরং The বসে। যেমন:
Shakira is the singer of the day.
15. Adjective দ্বারা সমগ্র জাতি বা বিশেষ কোনো সম্প্রদায় বোঝালে তার আগে The বসে। যেমন:
We should not look down upon the poor.
The rich are not always happy.
The pious are blessed.
16. কোনো কিছুর অংশ বোঝাতে Adjective-এর আগে The বসে। যেমন:
He entered into the thick of the forest.
17. কোনো Common noun দ্বারা Abstract বা গুণগত আদর্শ বোঝাতে তার আগে The বসে। যেমন:
Seeing the sonsy baby, the mother rose in her.
Everybody loves the brave of the country.
18. কোনো Proper Noun-এর আগে Epithet থাকলে ওই Epithet-টির আগে বা Noun-টির পর The বসে। যেমন:
Alexander the great was a famous warrior.
19. Material Noun-এর আগে The বসে না কিন্তু কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে Material Noun-এর আগে The বসে। যেমন:
The water of this glass is pure.
The gold of South Africa is precious.
The perfume of France is praiseworthy.
20. Choir, orchestra এবং pop group-এর আগে The বসে। যেমন:
Nowadays the Miles is a very popular band in Bangladesh.
21. কতিপয় collective noun আছে, যারা স্বভাবতই plural. এদের আগে The বসে। যেমন:
The elite enjoy the privilege of the state.
The audience applauded the singer.
22. Musical instrument যখন বাজানো অর্থে ব্যবহূত হয়, তখন এর আগে The বসে। যেমন:
Nazmussehar can play the piano sonorously.
23. সংখ্যা প্রকাশক word একটা unit অর্থে ব্যবহূত হলে তার আগে The বসে। যেমন:
He sells mangoes by the hundred/ by hundreds [by the hundreds, dozens, scores হবে না।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ