ই-এশিয়া ২০১১ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার বিভিন্ন দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকাণ্ড তুলে ধরার অন্যতম বড় আয়োজন ই-এশিয়া ২০১১ আগামী ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে জনগণের সেবা এবং উন্নয়নের জন্য আইসিটিকে ব্যবহার করে বিভিন্ন উদ্যোগ বা প্রকল্পের জন্য ই-এশিয়া ২০১১ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। পাঁচটি বিষয়ে ই-এশিয়া পুরস্কারে অংশ নেওয়া যাবে। বিষয়গুলো হলো—সক্ষমতার উন্নয়ন (বিল্ডিং ক্যাপাসিটি), জনমুখী যোগাযোগ (কানেক্টিং পিপল), নাগরিক সেবা (সারভিং সিটিজেনস) এবং অর্থনীতির চালিকাশক্তি (ড্রাইভিং ইকোনমি)। ই-এশিয়া পুরস্কারের জন্য প্রকল্প মনোনয়নের জন্য অনলাইনে ফরম পূরণ করে জমা দিতে হবে। যেকোনো সংস্থা বা প্রকল্প এই প্রতিযোগিতায় নিজের মনোনয়ন নিজেই দিতে পারবে। এ জন্য www.e-asia.org ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। তৃতীয় পক্ষও কোনো প্রকল্পকে মনোনয়ন দিতে পারবে। প্রকল্প বা সংস্থাকে অবশ্যই তার যোগ্যতা প্রমাণের জন্য তৃতীয় পক্ষের রেফারেন্স দিতে হবে। ই-এশিয়া পুরস্কারের জন্য একটি সম্পূর্ণ আবেদনপত্র, সংস্থা এবং মনোনীত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী ও দরকারি প্রমাণপত্র জমা দিতে হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ অক্টোবর। —বিজ্ঞপ্তি