ই-এশিয়ার প্লাটিনাম পৃষ্ঠপোষক জিপি আইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ থেকে ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ার অন্যতম বড় তথ্যপ্রযুক্তি আয়োজন ই-এশিয়া সম্মেলনের প্লাটিনাম পৃষ্ঠপোষক হয়েছে জিপি আইটি। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) ই-এশিয়া ২০১১-এর সচিবালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।বিসিসির সচিব মোহাম্মদ এনামুল কবির ও জিপি আইটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্রিস্টি টোয়াইন চুক্তিপত্রে সই করেন। এ সময় ক্রিস্টি বলেন, ‘আশা করছি, ই-এশিয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়বে।’ অনুষ্ঠানে বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, ই-এশিয়া ২০১১ সচিবালয়ের দলনেতা লুসা মির্জা, জিপি আইটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রনি রিয়াদ উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন