ই-এশিয়ায় আসছেন ইন্টেলের জন ডেভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ থেকে ৩ ডিসেম্বর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আয়োজন ই-এশিয়ায় আসছেন শীর্ষ প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট ও ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রামের প্রধান জন ই ডেভিস। ই-এশিয়ার শেষ দিনে ৩ ডিসেম্বর বিশেষ অধিবেশন ‘মিট দ্য টেকনোলজি লিডার’-এ ডেভিস তাঁর বেড়ে ওঠার গল্প, ইন্টেলের কর্মজীবন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৃতীয় বিশ্বের উন্নয়নের স্বপ্নের কথা শোনাবেন। জন ডেভিসকে বাংলাদেশি তরুণদের সঙ্গে পরিচয় করাবেন সবার প্রিয় ব্যক্তিত্ব শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।Êসকাল সাড়ে নয়টা থেকে ১১টা পর্যন্ত ডেভিস আড্ডা দেবেন বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে। নিবন্ধন করে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণেরা মিট দ্য টেকনোলজি লিডার অধিবেশনে যোগ দিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর ই-এশিয়া ২০১১-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ‘পঞ্চম ই-এশিয়া’ আয়োজন করছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। —নিজস্ব প্রতিবেদক