ই-এশিয়ায় ২০১১ প্রদর্শকদের জন্য আবেদন গ্রহণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১ ডিসেম্বরের থেকে ঢাকায় শুরু হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এশিয়ার অন্যতম বড় আয়োজন ‘ই-এশিয়া ২০১১’। তিনদিনের এ আয়োজনে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য সামগ্রী প্রদর্শনের সুযোগ পাবে। মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। অংশগ্রহণের জন্য প্রদর্শকদের আবেদন অবশ্যই ই-এশিয়া ২০১১-এর প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। আবেদন করা যাবে (http://e-asia.org/2011/exhibition/Exhibition-Form.aspx) ঠিকানায়। আগ্রহীদের আবেদন জমা দেবার শেষ তারিখ ২৪ অক্টোবর। বিস্তারিত জানা যাবে www.e-asia.org ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি