ই-এশিয়ায় ৩০টি সেমিনার ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক মেলা ই-এশিয়ায় ৩০টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। বংলাদেশসহ দক্ষিণ কোরিয়া, এস্তোনিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, ডেনমার্কসহ ২৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। ই-এশিয়া সচিবালয় সূত্রে এ খবর জানা গেছে। ১ ডিসেম্বর নারীদের তথ্যপ্রযুক্তি খাতে সুযোগ, ডিজিটালশ্রেণীকক্ষ এবং২ ডিসেম্বর মুঠোফোনের প্রোগ্রাম তৈরি, বাংলাদেশে আউটসোর্সিং, টেলিসেন্টার ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শেষদিনে আইপিভি৬ ও ক্লাউড কম্পিউটিং নিয়ে থাকছে বিশেষ সেমিনার। এই দিন ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস ‘মিট দ্য টেকনোলজি লিডার’ অধিবেশনে অংশ নেবেন। জন ডেভিসের সঙ্গে থাকছেন মুহম্মদ জাফর ইকবাল। একই দিনের ফ্রিল্যান্সার সম্মেলনে ওডেস্কের নির্বাহী ম্যাট কুপার অংশ নেবেন।বিস্তারিত: www.e-asia.oৎg। ই-এশিয়া সচিবালয় ছাড়াও অনুষ্ঠানের আগে আয়োজনস্থলে নিবন্ধন করা যাবে। আগামী ১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক মেলা ই-এশিয়া উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ‘৫ম ই-এশিয়া’ আয়োজন করছে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। —নিজস্ব প্রতিবেদক