ই-কমার্স খাতের বিকাশে প্রয়োজন বিদেশি বিনিয়োগ
দেশের ই-কমার্স খাতের বিকাশে বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে। পাশাপাশি দেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২৩ আগস্ট রাজধানীতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ‘ই-কমার্স খাতে বিনিয়োগ’ শীর্ষক এক সংলাপে বক্তারা এ কথা বলেন। ই-কমার্স নীতিমালা প্রণয়নে ই-ক্যাব ১২টি বিষয়ভিত্তিক সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে। সেগুলোর প্রথম সংলাপ এটি।
সংলাপে অংশগ্রহণ করেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সহসভাপতি রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, চালডাল ডটকমের জিয়া আশরাফ, প্রিয়শপ ডটকমের আশিকুল আলম খান, পিবাজার ডটকমের মোহাম্মদ শাহীন, এরামেক্স ঢাকা লিমিটেডের মোহাম্মদ সাজ্জাদুল ইসলামসহ অনেকে। সংলাপটির পৃষ্ঠপোষক হিসেবে এসএসএল কমার্জ এবং অংশীদার মাসিক কমপিউটার জগৎ।
বিজ্ঞপ্তি