ই-কমার্স থেকে মূসক প্রত্যাহারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ই-কমার্স ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকারকে এ খাত থেকে মূল্য সংযোজন কর (মূসক) ১০ বছরের জন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান। গতকাল সোমবার ঢাকার বেসিস মিলনায়তনে ‘দ্য লেটেস্ট ইন ই-কমার্স’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি জানান যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সিঙ্গাপুর, জার্মানি ই-কর্মাস ব্যবসা থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহার করে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
বেসিস এবং গুগল বিজনেস গ্রুপ (জিবিজি) ঢাকার যৌথ উদ্যোগে এ সেমিনারে বিক্রয় ডট কম, এখনই ডট কম, আজকের ডিল ডট কম, রকমারি ডট কম, হাংরি নাকি ডট কম, ডিরেক্ট ফ্রেশ বিডি ডট কম, পেজা বাংলাদেশ, রকেট ইন্টারনেটের লামুড়ি ডট কম ডট বিডি, কার মুড়ি ডট কম ডট বিডি, ফুড প্যানডা ডট কম ডট বিডি, ফিউচার সলিউশন ফর বিজনেস লিমিটেড ও চাল ডাল ডট কম নিজেদের সেবার বিষয়গুলো তুলে ধরে।
জিবিজি ঢাকার ব্যবস্থাপক ন্যাশ ইসলাম বলেন, জিবিজি ঢাকা (www.gbgdhaka.org) ২০টির বেশি এ রকম অনুষ্ঠান সম্পূর্ণ করেছে এবং এ ই-কমার্স অনুষ্ঠানটি সবচেয়ে বেশি সফল হয়েছে। —রাহিতুল ইসলাম