ই-কমার্স নিয়ে একসঙ্গে কাজ করবে এটুআই এবং ই-ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটুআই ও ই–ক্যাবের মধে্য চুক্তি হওয়ার পর সংশ্লিষ্টরা
এটুআই ও ই–ক্যাবের মধে্য চুক্তি হওয়ার পর সংশ্লিষ্টরা

সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্যে ই-কমার্স নিয়ে সচেতনতা তৈরি করতে গত রোববার অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় সারা দেশে ই-কমার্স ‘ইকোসিস্টেম’ গড়ে তোলা হচ্ছে।

সমঝোতা চুক্তি হওয়ার ফলে এখন থেকে ই-কমার্স বাস্তবায়নের বিষয়ে প্রচার-প্রচারণা, সচেতনতা তৈরি, বিভিন্ন প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দিতে এটুআই ও ই-ক্যাব যৌথভাবে কাজ করবে। এ ছাড়া ই-কমার্স নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে তারা।

সমঝোতা চুক্তিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ সই করেন। এ সময় এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও পরিচালক মোহাম্মদ আবদুল হক অনু উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি