মাস্টারিং ই-কমার্স\ লেখক: মোজাহেদুল ইসলাম\ দাম: ৩০০ টাকা\ পৃষ্ঠা: ৪১৬\ প্রকাশক: সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা\প্রযুক্তির বাজার যত বড় হচ্ছে, এর সঙ্গে সঙ্গে নানা ধরনের প্রযুক্তির সুবিধা বাড়ছে। প্রযুক্তির নানা সেবার মধ্যে ঘরে বসেই অনলাইনে কেনাকাটার বিষয়টি বেশ জনপ্রিয়। আর এসব সেবা দেওয়া হয়ে থাকে ই-কমার্স সাইটের মাধ্যমে। ই-কমার্স সাইটগুলো নানাভাবে তৈরি করা যায়। তবে সহজভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই তৈরি করা যায় ই-কমার্স ওয়েবসাইট। আর এসব বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাস্টারিং ই-কমার্স বইটি। বইটি লিখেছেন মোজাহেদুল ইসলাম। পাঁচটি মডিউল নিয়ে লেখা ২৫ অধ্যায়ের এ বইয়ে রয়েছে ই-কমার্স সাইট তৈরির পূর্ণাঙ্গ ধারণা। ওয়েবসাইট তৈরির জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) জুমলা, প্রোগ্রাম ভার্চুমার্ট, ওএস কমার্স পরিচিতি, ম্যাজিন্টো স্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে বইটিতে। এ ছাড়া আছে জুমলার বিস্তারিত নানা তথ্য, ওয়েবসাইট তৈরির কৌশল, ই-কমার্স বিষয়ে আলোচনা, মাইএসকিউএল ডেটাবেস টিউটোরিয়াল ইত্যাদি। প্রতিটি অধ্যায়ের সঙ্গে রয়েছে আলাদা চিত্র। বইটির সঙ্গে রয়েছে আলাদা সিডি, যেখানে পাওয়া যাবে বইয়ের নানা বিষয়ের পাশাপাশি বিভিন্ন সফটওয়্যারের খবর। ই-কমার্স সাইট তৈরিতে আগ্রহী ব্যক্তিদের বইটি সাহায্য করবে। —নুরুন্নবী চৌধুরী