ই-কমার্স মেলার অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপ উদ্বোধন
অ্যাপ উদ্বোধন

ঢাকার শাহবাগের বেগম সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ই-কমার্স মেলা। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন কমপিউটার জগৎ। মেলা উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ‘ই-কমার্স ফেয়ার ২০১৪’ নামের একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে উন্মুক্ত করেছে অ্যাপস নির্মাতাপ্রতিষ্ঠান রিভেরি করপোরেশন লিমিটে​ড।

মেলার আয়োজকেরা জানিয়েছেন, এ মেলায় দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা দর্শনার্থীদের কাছে তুলে ধরবে। প্রদর্শনী ছাড়াও মেলায় থাকছে সেমিনার, কর্মশালা, অ্যাওয়ার্ড নাইট, ই-ডাইরেক্টরি প্রকাশ এবং গেমিং প্রতিযোগিতাসহ নানা আকর্ষণ।
সবার জন্য উন্মুক্ত এই আয়োজন উপলক্ষে মেলার অফিশিয়াল অ্যাপ্লিকেশন উন্মুক্ত করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ই-কমার্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং ই-কমার্স মেলায় নিবন্ধন করা যাবে।
অ্যাপটির উদ্বোধন করেন কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মো. আবদুল ওয়াহেদ এবং রিভেরি করপোরেশনের প্রধান নির্বাহী নাছিমা আক্তার।
নির্মাতারা জানিয়েছেন, অ্যাপের সাহায্যে আগের ই-কমার্স মেলার তথ্যও পাওয়া যাবে। ই-কমার্স মেলার অবস্থান জানার পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ারের অপশনও থাকছে। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.reverie.computerjogot