ই-কমার্সকে গুরুত্ব দেবে ব্যাগ প্যাকার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগ কেনাবেচার ক্ষেত্রে অনলাইনকে অধিক গুরুত্ব দেবে দেশের ব্যাগ আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাগ প্যাকার্স। সম্প্রতি প্রতিষ্ঠানটির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্ণধার রিয়াজ আহমেদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার অ্যাডভারটাইজিং অ্যান্ড ফিল্ম মেকিংয়ের ক্রিয়েটিভ কনসালট্যান্ট মোনাজ হক ও ব্যাগ প্যাকার্সের কর্মকর্তারা।
রিয়াজ আহমেদ বাবু বলেন, ২০১০ সাল থেকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে একটি আউটলেটের মাধ্যমে ব্যবসা শুরু করে ব্যাগ প্যাকার্স (http://www.bagpackersbd.com/) । ২০১৪ সালে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করে ব্যবসা শুরু করে। আগামী বছর থেকে ই-কমার্সকে অধিক গুরুত্ব দিতে এ বিষয়টি নিয়েই অধিক প্রচার চালানো হবে।