ই-কমার্সের জন্য চাই সরকারের সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকলকে ই-কমার্সে উদ্বুদ্ধু করতেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার চার্জ মুক্ত রাখা হয়েছে। শুধু তাই নয়, ই-কমার্সের জন্য নীতি নির্ধারণ, বাংলাদেশ ব্যাংকের অধীন সব ব্যাংককে এর সঙ্গে যুক্ত করার জন্য সব ধরনের সহযোগিতা করবে বালাদেশ ব্যাংক।’ শনিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশে ই-কমার্সের জন্য এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের মহাপরিচালক কানন কুমার রায়, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, কিউ-ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুদ্দিন মুনির, এফএসবির চেয়ারম্যান এন আর খান, এনসিসি ব্যাংকের নির্বাহী পরিচালক ওমর ফারুক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। এ বৈঠকের আয়োজন করে ফিউচার সলিউশন ফর বিজনেস (এফএসবি)। বৈঠকের শুরুতে দেশে ই-কমার্সের বর্তমান অবস্থা তুলে ধরেন এফএসবির ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান এবং কারিগরি পরিচালক আতাউর রহমান। বৈঠকে কানন কুমার রায় বলেন, ‘ই-কমার্স কী সাধারণ মানুষকে সেটা জানাতে হবে। এর ফলে সাধারণ মানুষ যখন সচেতন হবে তখন সরকারও এর তাৎপর্য বুঝতে পারবে। তবেই সরকার এগিয়ে আসবে।’ ওমর ফারুক বলেন, ‘কাগুজে নোট ছাপতে সরকারের প্রতিবছর খরচ হয় ৩০০ কোটি টাকা। কিন্তু যখন সবকিছু ই-কমার্সে আওতায় আসবে এই খরচ কমে যাবে। তাই সরকার চাইলেই এতে ভর্তুকি দিতে পারে।’ —রাকিব মোজাহিদ