ই-কমার্সের শুরু যেভাবে
আপনার ব্যবসার ধারণা বা আইডিয়াটা যদি নতুন হয় তবে বেশি ভালো। তাই, নতুন কিছু ভাবুন।
একটা সুন্দর পরিকল্পনার পর ছোট পরিসরে যাত্রার চিন্তা করুন। চাইলে ফেসবুকে একটা পেজের মাধ্যমে শুরু করতে পারেন। যদি ওয়েব পোর্টাল বানাতে চান তাহলে সেটা দৃষ্টিনন্দন করে তুলতে হবে, যা ক্রেতাকে আকর্ষণ করবে সহজে। যে অঞ্চলে ব্যবসা পরিচালনা করবেন সেখানে বেশি চাহিদা আছে এমন পণ্য বা সেবার কথা ভাবুন।
চাইলে নিজ উদ্যোগে বাজার গবেষণা করে নিতে পারেন।
পণ্য সরবরাহ করবে এমন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নিন। এখানে পণ্য সরবরাহের নির্ধারিত সময়কে গুরুত্ব দিয়ে কুরিয়ারের সঙ্গে আলাপ করে নিন।
স্থানীয় ক্রেতার যে মাধ্যমে টাকা পরিশোধকরতে সুবিধা হবে, সেই মাধ্যমে কীভাবে মূল্য নেওয়া যায় সেটা ভেবে নিন। যেসব প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করবে, তাদের সঙ্গে ঠিকমতো চুক্তি করে নিন। পণ্যের সুন্দর ছবি তুলে তার ঠিকমতো বর্ণনাসহ ওয়েবে দিন। যে পণ্য বাজারে নেই তার তথ্য ওয়েবসাইট থেকে মুছে ফেলুন। নিজের সবকিছু গুছিয়ে নিয়ে ব্র্যান্ডিং বা বিপণন শুরু করুন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোকে কাজে লাগাতে পারেন।
কম বাজেট হলে লিফলেট বিলি করা যায়।