ই-ক্যাব ও রেভারির মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-ক্যাব ও রেভারির মধ্যে চুক্তি সইয়ের ফলে ই-ক্যাবের সদস্যা ওয়েবসাইট তৈরিতে ছাড় পাবেন।
ই-ক্যাব ও রেভারির মধ্যে চুক্তি সইয়ের ফলে ই-ক্যাবের সদস্যা ওয়েবসাইট তৈরিতে ছাড় পাবেন।

সম্প্রতি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও সফটওয়্যার নির্মাতা রেভারির সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে ই-ক্যাবেরা সদস্যরা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও অন্যান্য সফটওয়্যার তৈরিতে রেভারির কাছ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন।
রাজধানীতে ই-ক্যাবের অফিসে বিশেষ ছাড় বিষয়ে চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি রাজীব আহমেদ, ই-সুফিয়ানার মির শাহেদ আলী, রেভারির নির্বাহী পরিচালক হুমায়ূন কবির ও মোহাম্মাদ ফরহাদ ইফতেখার।
রেভারির ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার বলেন, ই-কমার্স খাতকে আরও সামনে এগিয়ে নিতে এ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে ১২ শতাংশ ছাড় দিয়ে একটি অফার ঘোষণা করা হয়েছিল যা এপ্রিল মাস পর্যন্ত চলবে।