ই-তথ্য নিয়ে সাতক্ষীরায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের মানুষ যাতে প্রতিটি ইউনিয়নের ই-তথ্য ও সেবাকেন্দ্র থেকে সরকারি সব তথ্যসেবা পেতে পারে, সে জন্য সচেতনতা বাড়াতে হবে। সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহারে আরও দক্ষতা অর্জন করতে হবে। সাতক্ষীরায় ইউনিয়ন ই-তথ্যসেবাকেন্দ্রের ওপর জনগণের অংশগ্রহণে কৌশল নির্ধারণসংক্রান্ত এক কর্মশালায় বক্তারা এ মত দেন। সাতক্ষীরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার দিনভর এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরামর্শক মানিক মাহমুদ, কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান এতে বক্তৃতা করেন। কর্মশালায় সাতক্ষীরা জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার ৭৮ ইউনিয়ন থেকে দুজন করে উদ্যোক্তা নারী-পুরুষ অংশ নেন। —কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা