ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ইলেকট্রনিকস ব্যবসার সঙ্গে সাংঘর্ষিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য থেকে সৃষ্ট বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭’ খসড়া আইনের সমালোচনা করেছে ইলেকট্রিক, ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট দেশীয় সংগঠনগুলো। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রস্তাবিত এই আইন নিয়ে সমালোচনা করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার এতে বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন হোক, তা আমরা চাই। এই বিধিমালা এমনভাবে হওয়া উচিত, তা যেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্তরায় না হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিএসের সভাপতি আলী আশফাক। তিনি বলেন, কোনো বিধিমালা প্রণয়ন করতে হলে সংশ্লিষ্ট খাতের সবার সঙ্গে আলোচনা করে তা করতে হয়। পরিবেশ অধিদপ্তর যে বিধিমালার খসড়া তৈরি করেছে, তাতে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস এবং ইলেকট্রিক্যাল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে কম্পিউটার ব্যবসায়ীরা।

এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ্ এইচ কাফি, বাংলাদেশ ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব গৌরাঙ্গ দে, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ই-ক্যাবের অর্থ সম্পাদক এম এ হকসহ অনেকে এতে বক্তৃতা করেন। বক্তারা দাবি করেন, ইলেকট্রনিকস ব্যবসার সঙ্গে এই নীতি সাংঘর্ষিক।

বিজ্ঞপ্তি