ই-বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে আট দিনের ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১১-এর সমাপনী অনুষ্ঠান গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এখনই আমাদের ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ জন্য আরও বেশি করে সচেতন হতে হবে পাশাপাশি ই-বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা যায়, এর ওপর প্রয়োজনীয় গবেষণা করতে হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত সভাপতি মো. ফয়েজউল্যাহ খান বলেন, সবাইকে ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য এগিয়ে আসতে হবে। মাল্টিপ্ল্যান সেন্টার দোকানমালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহে্সান মেলাকে সফল কারার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নানারকম আয়োজন নিয়ে এই মেলা চলে ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত।—নিজস্ব প্রতিবেদক