ই-বাণিজ্য মেলায় উন্মুক্ত সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ এ স্লোগানে ঢাকার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে শুরু হয়েছে ই-বাণিজ্য মেলা।মেলায় আজ বৃহস্পতিবার সন্ধা ৫.৩০ টায় ‘ইনফো গ্রাফিকস প্রেজেন্টেশন অব ই-কমার্স’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এ সেমিনারের আয়োজক ক্রিয়েটিভ আইটি লিমিটেড। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত।ইকোগ্রাফিক প্রযুক্তি, গ্রাফিকস ও ইনফোগ্রাফিক পার্থক্য, প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টটেশনের গুরুত্ব, গ্রাফিকস মার্কেটিং ও ই-কমার্সে গ্রাফিকসের ভূমিকা, উপস্থাপনা বিষয়ে এ সেমিনারে আলোচনা হবে।ই বাণিজ্য মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।