ই-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা এখন ভারতের অষ্টম বৃহত্তম ই-বাণিজ্য নগর হিসেবে চিহ্নিত হয়েছে। অনলাইন বেচাকেনার পোর্টাল ই-বে তাদের সাম্প্রতিক সমীক্ষায় তুলে ধরেছে এই তথ্য। এই ই-বাণিজ্যের প্রথম ধারণা শুরু হয় ভারতের তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কেরালা ও কর্ণাটকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলোতে। সমীক্ষায় বলা হয়েছে, কলকাতার শিল্পপতিরা অনলাইনে ভারতের মধ্যে সব থেকে বেশি প্রযুক্তিসামগ্রী বিক্রি করেন। আন্তর্জাতিক মুদ্রা বিক্রেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি চেক প্রজাতন্ত্র ও সার্বিয়ার মুদ্রা কলকাতায় বেশি বিক্রি হয়। প্রসঙ্গত, ভারতের ৫৪৫টি ই-বাণিজ্য রপ্তানি কেন্দ্রের মাধ্যমে সারা পৃথিবীতে ভারতীয় পণ্য বিক্রি হয়। অমর সাহা, কলকাতা