ই-বুক অ্যাপে আনিসুল হকের ৫ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য কথাসাহিত্যিক আনিসুল হকের পাঁচটি বই ই-বুক আকারে প্রকাশিত হয়েছে। এই ই-বুকগুলো অ্যাপ্লিকেশন বা অ্যাপ আকারে পাওয়া যাবে।স্টারহোস্ট আইটি লিমিটেড এই উদ্যোগ নিয়েছে। এখন আইফোন ও আইপ্যাডে এই অ্যাপ পাওয়া যাবে। অ্যাপলের আইটিউনস স্টোর থেকে বইগুলো কিনতে পারবে আগ্রহী পাঠকেরা। গতকাল বুধবার অমর একুশে গ্রন্থমেলার নজরুলমঞ্চে আনুষ্ঠানিকভাবে এই ই-বুকের উদ্বোধন করেন আনিসুল হক। এ সময় তিনি বলেন, ‘বাংলা ভাষার বইকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে। এরই অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ বেশ সহায়ক। এর ফলে সঠিকভাবে ই-বুকের মাধ্যমেও বই পড়ার সুযোগ পাবে পাঠক।’ এ সশয় সময় প্রকাশনের স্বত্বাধিকার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। স্টার হোস্টের প্রধান নির্বাহী কাজী জাহিদুল আলম বলেন, ‘আমাদের নতুন এ কার্যক্রমের ফলে দেশে এবং বিশেষ করে, প্রবাসী বাঙালিদের মাঝে বাংলা ভাষায় সাহিত্যচর্চার নতুন দ্বার উন্মুক্ত হলো।’ তিনি জানান, শুরুতে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের দুটি বই দিয়ে তাঁদের এ উদ্যোগ শুরু হয়েছিল। শিগগিরই অ্যান্ড্রয়েড, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ই-বুক প্রকাশিত হবে। অ্যাপস্টোরে গিয়ে আনিসুল হকের নাম বা বইয়ের নাম (51 Borti, Ekaki Ekti Meye, Tini abong ekti meye, Fazil, Valobasha Dot Com) লিখেখোঁজ করলে অ্যাপটি পাওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক