ই-বুকে ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে সব ধরনের বই ডাউনলোডে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে ই-বুক লাইব্রেরি সেই বই। ডিসেম্বর মাসজুড়ে এ ছাড় পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে বই কিনলে উপহারও দেওয়া হবে। সেই বই অনলাইন স্টোরের বইগুলো পড়ার জন্য পাঠককে সেই বই রিডার অ্যাপটি তাঁর মোবাইল বা ট্যাব ডিভাইসে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ডিভাইসে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড ও ইনস্টল করা যাবে।