ই-বুকে পড়তে বেশি সময় লাগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে পত্রিকা পড়তে যত সময় লাগে, ই-বুকে পড়তে তাঁর চেয়ে বেশি সময় লাগে। এক গবেষণার ফল থেকে এ তথ্য পাওয়া গেছে। নিয়েলসন নরম্যান গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এই গবেষণা চালায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জ্যাকব নিয়েলসন জানান, ই-বুকে বই ও পত্রিকা পড়েন—এমন ২৪ জনের ওপর তিনি জরিপ চালান। তাতে দেখা যায়, এমনিতে পত্রিকা পড়তে যত সময় লাগে, ই-বুকে পড়তে তার চেয়ে বেশি সময় লাগে। গবেষণার সময় ওই ২৪ জনের প্রত্যেককে আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটি ছোট গল্প ই-বুকে এবং এমনিতে পড়তে দেওয়া হয়। নিয়েলসন দেখেন, আইপ্যাডে যাঁরা গল্পটি পড়েছেন, তাঁরা এমনি পড়ার চেয়ে ৬ দশমিক ২ শতাংশ বেশি সময় নিয়ে পড়েছেন। আর যাঁরা কিন্ডল-২-এ পড়েছেন তাঁরা ১০ দশমিক ২ শতাংশ বেশি সময় নিয়ে পড়েছেন। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগ জানিয়েছেন, ওজনে ভারী হওয়ায় তাঁরা আইপ্যাডে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁদের মতে, যেহেতু এটা বই পড়ার একটি মাধ্যম, তাই এটা সহজে বহনযোগ্য ও ব্যবহারযোগ্য হওয়া উচিত। —টিজি ডেইলি অবলম্বনে রোকেয়া রহমান