ই-বুকে ‘হ্যারি পটার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জে কে রাওলিং তাঁর জাদুর দুনিয়ার হ্যারি পটারকে এত দিন ডিজিটাল সংস্করণে পড়ার সুযোগ করে দেননি। তবে এবার সে বাধা দূর হচ্ছে। শিগগির ই-বুক ও অডিও বুক হিসেবে ছাড়া হচ্ছে হ্যারি পটারকে। ডিজিটাল সংস্করণের বই বিপণনকারী প্রতিষ্ঠান ওভারড্রাইভ হ্যারি পটারকে ডিজিটাল সংস্করণে আনার দায়িত্ব পেয়েছে। বিশ্বের প্রায় ১৮ হাজার পাবলিক স্কুল ও লাইব্রেরিতে ই-বুক ও অডিও বুক ভাড়ায় পাওয়া যাবে। জে কে রাওলিংয়ের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট পটারমোর থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রাথমিকভাবে ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান ও স্প্যানিশ ভাষায় বইগুলোর অডিও সংস্করণ পাওয়া যাবে। পর্যায়ক্রমে অন্য ভাষায়ও এ বইগুলোর ই-বুক ও অডিও সংস্করণ তৈরি করা হবে বলে জানিয়েছেন ওভারড্রাইভের প্রধান নির্বাহী স্টিভ পটাশ।জে কে রাওলিংয়ের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট পটারমোর সি ই ও চার্লি রেডমেইন জানিয়েছেন, ‘আমরা পাবলিক স্কুল ও লাইব্রেরিগুলোকে সাহায্য করতে চাই। আমাদের এ কাজে সাহায্য করছে ওভারড্রাইভ।’