ই-মেইল ঠিকানায় আপনার পেশাগত পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার নাম কী? ডা. অমুক। আপনি জিজ্ঞেস জানতে চেয়েছেন ব্যক্তির নাম, আর তিনি বলেছেন নাম ও পেশা। কিছু কিছু পেশার মানুষ প্রায়ই এমন করে। যদি এমন হয় যে আপনার ই-মেইল ঠিকানা দেখেই বোঝা যাবে, আপনার পেশা কী, তাহলে কেমন হয়। যেমন, আপনার নাম হলো করিম এবং আপনি পেশায় একজন চিকিৎসক। তাহলে আপনি ই-মেইল আইডি খুললেন [email protected] নাম দিয়ে। তখন আর কাউকে নামের সঙ্গে আপনার পেশা বলতে হবে না। এমন একটি ওয়েবসাইট আছে যেটিতে ই-মেইল ঠিকানায় পেশার নাম যোগ করা যাবে।যেমন—মন্ত্রী ([email protected]) ইঞ্জিনিয়ার ([email protected])আইনজীবী ([email protected])হিসাবরক্ষক ([email protected]) সাংবাদিক ([email protected]), গ্রাফিক ডিজাইনার ([email protected]) সংগীতশিল্পী ([email protected]), প্রোগ্রামার ([email protected]), আলোকচিত্রী ([email protected]) রাজনীতিবিদ ([email protected])পদার্থবিদ ([email protected])রসায়নবিদ ([email protected])বিজ্ঞানী ([email protected])গীতিকার ([email protected])শিক্ষক ([email protected])সমাজকর্মী ([email protected])কলাম লেখক ([email protected]) ঠিকাদার ([email protected])।এরকম বিভিন্ন ই-মেইল ঠিকানা খুলতে পারেন। আর এটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে www.mail.com ঠিকানায়। তারপর Sign up now বাটনে ক্লিক করে নিজের পছন্দমতো একটি ই-মেইল ঠিকানা তৈরি করে নিতে পারেন। —মো. আমিনুর রহমান