ই-মেইলে পাওয়া যাবে সরিষাবাড়ির ইউনিয়ন তথ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল করলে সংশ্লিষ্ট ইউনিয়নের নানা রকম তথ্য পাওয়া যাবে। সরকারি উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আটটি ইউনিয়নে এ সেবা চালু করা হচ্ছে। এ জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট ই-মেইল ঠিকানা। ঠিকানাগুলো হলো সাতপোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) [email protected] পোগলদিঘা ইউপি [email protected] ডোয়াইল ইউপি [email protected] আওনা ইউপি [email protected] পিংনা ইউপি [email protected] ভাটারা ইউপি [email protected] কামরাবাদ ইউপি [email protected] মহাদান ইউপি [email protected]। সরিষাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে এ ব্যাপারে জানান, দেশের যেকোনো নাগরিক এসব ঠিকানায় ই-মেইল পাঠালে তথ্যসেবাকেন্দ্র থেকে তাঁর চাহিদামতো তথ্য সরবরাহ করা হবে। —সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি