ই-শপিংয়ের নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে দেখলাম ডেলিভারি চার্জসহ দাম সাড়ে তিন হাজার টাকা, এখন তাহলে চার হাজার টাকা দিতে হবে কেন?
রাস্তার এই জ্যাম ঠেলে এত দূর আসতে আসতে যে সময়টা লেগেছে, সেই সময়ে মার্কেটে এটার দাম কত বেড়ে গেছে খবর রাখেন? আমরা তো তা-ও মোটে পাঁচ শ বেশি নিচ্ছি!

হ্যালো, আপনাদের এই শাড়ির ছবিটা তো ডিএসএলআর ক্যামেরায় তোলা, কাইন্ডলি মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় একটা ছবি তুলে যদি দেখাতেন, তাহলে বুঝতাম সেলফিতে কেমন আসবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর অনেক মার্কেটে এখন কম মূল্যে পোশাক বিক্রি হচ্ছে, তা আপনাদের এখানে কোনো মুলামুলির সিস্টেম নাই?
জি না! আমরা এতটাই ভ্রাম্যমাণ যে তাঁরাও আমাদের ধরতে পারেন না!