ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ শরিয়তের উত্স

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

১। পবিত্র কোরআনের হিফাজতকারী কে?

ক. মহানবী (সা.) খ. আল্লাহ

গ. মুসলমানগণ ঘ. হজরত উসমান (রা.)

উত্তর: খ. আল্লাহ

২। কোন যুদ্ধে সমবেত মুসলমানদের কোরআন পাঠের পদ্ধতির বিভিন্নতা দেখা দিয়েছিল?

ক. বদর যুদ্ধে খ. খন্দক যুদ্ধে

গ. আরমেনিয়া ও আজারবাইজান যুদ্ধে

ঘ. তাবুক যুদ্ধে

উত্তর: গ. আরমেনিয়া ও আজারবাইজান যুদ্ধে

৩।কোরআন অবতরণের পদ্ধতি কয় ধরনের?

ক. দুই খ. চার গ. পাঁচ ঘ. ছয়

উত্তর: ক. দুই

৪। আত-তানজিল অর্থ কী?

ক. অবতীর্ণ খ. জ্যোতি গ. উপদেশ ঘ. গ্রন্থ

উত্তর: ক. অবতীর্ণ

৫। পৃথিবীর নিকটতম আসমান কোনটি?

ক. বাইতুল্লাহ খ. বাইতুল ইজজাহ

গ. বায়তুল মামুর ঘ. বাইতুল মুকাদ্দাস

উত্তর: খ. বাইতুল ইজজাহ

৬। ‘আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন মাজিদ তিলাওয়াত করা’ বাণীটি কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত?

ক. বুখারি খ. মুসলিম

গ. বায়হাকি ঘ. তিরমিজি

উত্তর: গ. বায়হাকি

৭। আল-হাকিম বা জ্ঞানভান্ডার বলা হয়—

ক. কোরআন মজিদকে খ. মারফু হাদিসকে

গ. মাকতু হাদিসকে ঘ. হাদিসে কুদসিকে

উত্তর: ক. কোরআন মজিদকে

৮। কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছিল কোন যুদ্ধের কারণে?

ক. বদরের যুদ্ধে খ. ইয়ামামার যুদ্ধে

গ. তাবুকের যুদ্ধে ঘ. উহুদের যুদ্ধে

উত্তর: খ. ইয়ামামার যুদ্ধে

৯। শরিয়ত শব্দের অর্থ কী?

ক. মেরুদণ্ড খ. জ্ঞান গ. রাস্তা ঘ. চিন্তা

উত্তর: গ. রাস্তা

১০। মহানবী (সা.) হিজরতের পূর্বে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কাকে মদিনায় প্রেরণ করেছিলেন?

ক. হজরত ওমর (রা.) খ. হজরত আলী (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. মুসআব ইবনে উমাইর (রা.)

উত্তর: ঘ. মুসআব ইবনে উমাইর (রা.)

১১। আন-নূর শব্দের অর্থ কী?

ক. জ্যোতি  খ. উপদেশ 

গ. অবতীর্ণ  ঘ. অন্ধকার।  উত্তর: ক. জ্যোতি

১২। কোরআন মজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কারণ, এতে রয়েছে—

i. অন্যান্য কিতাবের সারবস্তু

ii. মানব জাতির হিদায়াত

iii.মুসলমানদের কল্যাণ

নিচের কোনটি সঠিক—

ক. i  খ. i ও ii গ. ii ঘ. iii

উত্তর: খ. i ও ii

১৩। কীভাবে কোরআন তিলাওয়াত করা আবশ্যক?

ক. দেখে দেখে খ. সুন্দর সুরে

গ. তাজবিদ সহকারে ঘ. ধীরে ধীরে

উত্তর: গ. তাজবিদ সহকারে।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়