ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৪। মহানবী (সা.)-এর আবির্ভাবের আগে নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল কেন?
ক. নারীরা অশিক্ষিত ছিল
খ. নারীরা অধিকার সম্পর্কে অজ্ঞ ছিল
গ. নারীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো
ঘ. নারীরা কুসংস্কারাচ্ছন্ন ছিল
উত্তর: গ. নারীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো
৫। হজরত ওমর (রা.)-এর শাসনামল শান্তিময় ছিল কেন?
ক. হজরত ওমর (রা.) সুশাসক ছিলেন বলে
খ. আদল প্রতিষ্ঠার জন্য
গ. ক্ষমতার অপব্যবহার করেননি বলে
ঘ. রাসূল (সা.)-এর দোয়ার কারণে
উত্তর: খ. আদল প্রতিষ্ঠার জন্য।
৬। মহানবী (সা.)-এর নবুওয়াতি জীবনের ব্যাপ্তিকাল ছিল কত?
ক. ২২ বছর খ. ৬৩ বছর গ. ১৩ বছর ঘ. ২৩ বছর
উত্তর: ঘ. ২৩ বছর
৭। হজরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
ক. তিনি ইসলামি চেতনা জাগ্রত করেন
খ. ইসলামবিরোধী শক্তি দমন করেন
গ. মানুষের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করেন
ঘ. তিনি ইসলামকে রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করেন
উত্তর: খ. ইসলামবিরোধী শক্তি দমন করেন
৮। মূর্তি পূজারিরা মহানবী (সা.)-এর বিরোধিতা আরম্ভ করল কেন?
ক. মহানবী (সা.)-এর সুপরামর্শ বিশ্বাস করেনি বলে
খ. নবুওয়াত লাভের জন্য
গ. প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
ঘ. তাঁকে শত্রু মনে করতেন বলে
উত্তর: গ. প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
৯। মিরাজের ঘটনা সর্বপ্রথম নির্দ্বিধায় বিশ্বাস করেন কে?
ক. হজরত ওমর (রা.) খ. হজরত আলী (রা.)
গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত আবু বকর (রা.)
উত্তর: গ. হজরত উসমান (রা.)
১০। আবু শাহামা কার পুত্র?
ক. হজরত ওমর (রা.) খ. হজরত আলী (রা.)
গ. হজরত আবু বকর (রা.) ঘ. হজরত উসমান (রা.)
উত্তর: ক. হজরত ওমর (রা.)
১১। হজরত আবু বকর (রা.)-এর পেশা কী ছিল?
ক. চাকরি খ. কৃষি গ. ব্যবসায় ঘ. শিক্ষক
উত্তর: গ. ব্যবসায়
১২। মহানবী (সা.) হজরত আবু বকর (রা.) কে ‘সিদ্দিক’ উপাধি কেন দিলেন?
ক. প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন
খ. মিরাজের ঘটনা নির্দ্বিধায় বিশ্বাস করেন
গ. তাঁর সত্যবাদিতার জন্য
ঘ. মহানবী (সা.)-এর হিজরত সঙ্গী ছিলেন
উত্তর: খ. মিরাজের ঘটনা নির্দ্বিধায় বিশ্বাস করেন
১৩। ‘আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি। এতে তাঁর জামা তৈরি হয়েছে।’ এটি কার উক্তি?
ক. আকরামার খ. হাসানের গ. আব্দুল্লাহর ঘ. হুসাইনের
উত্তর: গ. আব্দুল্লাহর
১৪। হারবুল ফিজারকে কেন এ নামে অভিহিত করা হয়?
ক. কুরাইশদের সঙ্গে যুদ্ধ বলে খ. দীর্ঘ যুদ্ধ বলে
গ. অত্যাচারীদের যুদ্ধ বলে ঘ. অন্যায় যুদ্ধ বলে
উত্তর: ঘ. অন্যায় যুদ্ধ বলে
১৫। টলেমি কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. গ্রিস খ. মধ্যপ্রাচ্য গ. মদিনা ঘ. ইরান
উত্তর: ক. গ্রিস।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর