ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১৬। বাগদাদে কী নামে একটি প্রতিষ্ঠান ছিল?
ক. দারুল হিকমাহ খ. বায়তুল হিকমাহ
গ. বায়তুল রহমান ঘ. দারে আরকাম
উত্তর: খ. বায়তুল হিকমাহ
১৭। আল বিরুনি কোন শাস্ত্রে অসাধারণ অবদান রেখেছেন?
ক. ভূগোল খ. চিকিৎসা গ. গণিত ঘ. রসায়ন
উত্তর: গ. গণিত
১৮। হজরত আলী (রা.)-এর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব কোনটি?
ক) অনাড়ম্বর জীবন যাপন খ. রাসুল (সা.)-এর চাচাতো ভাই গ. রাসুল (সা.)-এর মেয়ের জামাই ঘ. কামুস দুর্গ জয় করা উত্তর: ঘ. কামুস দুর্গ জয় করা
১৯। জ্ঞানের শহর কে?
ক. মহানবী (সা.) খ. হজরত আলী (রা.)
গ. আল্লাহ তাআলা ঘ. লোকমান হেকিম
উত্তর: খ. হজরত আলী (রা.)
২০। ‘আল-জুদারিওয়াল হাসবাহ’ গ্রন্থখানি কোন রোগবিষয়ক?
ক. বসন্ত ও হাম খ. মাথাব্যথা গ. হূদরোগ ঘ. বাতজ্বর
উত্তর: ক. বসন্ত ও হাম
২১। সুফফা নামক আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানটি কোথায়?
ক. মক্কায় খ. মদিনায়
গ. সাফা পাহাড়ের পাদদেশে ঘ. তায়েফে
উত্তর: ক. মক্কায়
২২। কে সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন?
ক. হজরত আলী (রা.) খ. হজরত উসমান (রা.)
গ. হজরত আবু বকর (রা.) ঘ. হজরত ওমর (রা.)
উত্তর: গ. হজরত আবু বকর (রা.)
২৩। আধুনিক চিকিৎসাশাস্ত্রের দিশারি মনে করা হয়—
ক. আল-রাজিকে খ. ইবনে সিনাকে
গ. ইবনে হাইসামকে ঘ. আল-তাবারিকে
উত্তর: খ. ইবনে সিনাকে
২৪। ফিকহ শাস্ত্রে কার অবদান সর্বাধিক?
ক. ইমাম মালিক (র.) খ. ইমাম শাফিই (রা.)
গ. ইমাম আবু হানিফা (র.) ঘ. ইমাম বুখারি (র.)
উত্তর: গ. ইমাম আবু হানিফা (র.)
২৫। ‘আর গোপনে নয়, এবার কাবাঘরের সামনে সালাত আদায় করব’ এটি কার উক্তি?
ক. হজরত ওমর (রা.) খ. হজরত উসমান (রা.)
গ. হজরত আবু বকর (রা.) ঘ. হজরত আলী (রা.)
উত্তর: ক. হজরত ওমর (রা.)
২৬। হজরত ওমর (রা.)-এর শাসনের আলোকে তুমি কোন শাসনব্যবস্থার পক্ষে?
ক. একনায়ক খ. জবাবদিহিতামূলক
গ. সমাজতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক
উত্তর: খ. জবাবদিহিতামূলক
২৭। সুরাত আল-আরদ কী?
ক. মক্কার মানচিত্র খ. মদিনার মানচিত্র
গ. পৃথিবীর মানচিত্র ঘ. পৃথিবীর চিত্র
উত্তর: গ. পৃথিবীর মানচিত্র
২৮। ইয়াসরিরবাসী ছিলেন—
i. মক্কার অধিবাসী ii. মদিনার অধিবাসী
iii. আরবের অধিবাসী
নিচের কোনটি সঠিক— ক. i খ. ii. গ. iii. ঘ. i ও ii
উত্তর: খ. ii.
২৯। ‘তারিখুল উমাম ওয়াল মুলক’ কোন ধরনের গ্রন্থ?
ক. ইতিহাস খ. তাফসির গ. ভূগোল ঘ. হাদিস
উত্তর: ক. ইতিহাস।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর