ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৩০। রসায়ন শব্দের আরবি প্রতিশব্দ—
ক. আল-কাইম খ. আল-কামিয়া
গ. আল-কেমি ঘ. আল-খারিজমি
উত্তর: গ. আল-কেমি
৩১। কিতাবুল মানসুরির খণ্ড সংখ্যা কত?
ক. ৪ খ. ৬ গ. ৭ ঘ. ১০
উত্তর: ঘ. ১০
৩২। আমাদের প্রিয় নবী (সা.) হিজরতের সময় বারবার কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন কেন?
ক. মক্কার প্রতি স্বদেশপ্রেমের টানে
খ. পিতামাতার টানে
গ. সন্তানসন্ততির টানে
ঘ. অর্থ-সম্পদের টানে
উত্তর: ক. মক্কার প্রতি স্বদেশপ্রেমের টানে
৩৩। মালিক আশরাফের কন্যা কোথায় একটি বিরাট কলেজ স্থাপন করেন?
ক. ইরানে খ. দামেশকে
গ. বাগদাদে ঘ. সিরিয়ায়
উত্তর: খ. দামেশকে
৩৪। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক—
i. শিক্ষিত ও মার্জিত
ii. কবি ও সাহসী যোদ্ধা
iii. কুস্তিগির ও সুবক্তা
নিচের কোনটি সঠিক—
ক. i খ. ii. গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
৩৫। প্রত্যেক নরনারীর ইসলামি জ্ঞান অর্জন করতে হবে—
i. সুন্দরভাবে জীবনযাপনের জন্য
ii. পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য
iii. মুমিন হিসেবে জীবনযাপনের জন্য
নিচের কোনটি সঠিক—
ক. i. ii ও iii খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ক. i. ii ও iii
৩৬। ইসলামের প্রথম বাণী—
ক. আমল করো খ. পড়ো
গ. গবেষণা করো ঘ. মানুষের কল্যাণ করো
উত্তর: খ. পড়ো
৩৭। ইবনে জারির তাবারির অবদান—
i. ইতিহাস শাস্ত্রে ii. তাফসির শাস্ত্রে
iii. ফিকাহ শাস্ত্রে
নিচের কোনটি সঠিক—
ক. i ও iii খ. ii গ. iii ঘ. ii ও ii
উত্তর: ক. i ও iii
৩৮। মালিক আশরাফের কন্যার নাম—
ক. খানম খ. যুবাইদা গ. খাতুন ঘ. বিবি
উত্তর: গ. খাতুন
৩৯। হিজরতের সময় মহানবী (সা.)-এর সফরসঙ্গী ছিলেন মূলত—
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
উত্তর: ক. ১ জন
৪০। কাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়?
ক. ইবনে সিনাকে খ. জারির তাবারিকে
গ. জারের ইবনে হাইয়ানকে
ঘ. ইমাম গাজ্জালিকে
উত্তর: ঘ. ইমাম গাজ্জালিকে।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়