ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধ্যায়-২ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ।
৩২। ইমাম বুখারি (র.) এর পূর্ণনাম—
ক. আবদুর রহমান ইবনে সোয়াইব
খ. আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা
গ. মুহাম্মদ ইবনে ইসমাইল
ঘ. আহমাদ ইবনে ইসমাইল
উত্তর: গ. মুহাম্মদ ইবনে ইসমাইল
৩৩। মুমিন ব্যক্তিগণ যদি কোনো বিষয়ে মতৈক্য পোষণ করেন, তবে তাঁদের বিরোধিতা করা—
ক. চরম পাপ খ. পাপ 

গ. জায়েজ ঘ. মাকরুহ
উত্তর: ক. চরম পাপ
৩৪। মহানবী (সা.)-এর সম্মতিসূচক হাদিসকে কী বলে?
ক. কাওলি খ. তাকরিরি
গ. ফেলি ঘ. মারফু
উত্তর: খ. তাকরিরি
৩৫। সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ দেন—
ক. উমর ইবনে আবদুল আজিজ
খ. হজরত মুয়াবিয়া (রা.) গ. হজরত ওমর (রা.) ঘ. হাজ্জাজ ইবনে ইউসুফ
উত্তর: ক. উমর ইবনে আবদুল আজিজ
৩৬। প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থের সংকলক ছিলেন—
ক. ইমাম আবু হানিফা (র.)
খ. ইমাম মালিক (র.)
গ. আমর ইবনে আস
ঘ. ইমাম আহমদ ইবনে হাম্বল (র.)
উত্তর: খ. ইমাম মালিক (র.)
৩৭। ‘মুসলিমগণ যা ভালো মনে করেন তা আল্লাহর নিকটও ভালো’ মহানবী (সা.)-এর এ উক্তি কিসের স্বীকৃতি?
ক. কিয়াসের খ. ইজমার
গ. সুন্নাহর ঘ. শরিয়তের
উত্তর: ক. কিয়াসের
৩৮। কোনটি ফরজে কিফায়া?
ক. ঈদের নামাজ খ. জাকাত আদায়
গ. জানাজার নামাজ
ঘ. তাহাজ্জুদের নামাজ
উত্তর: গ. জানাজার নামাজ
৩৯। সহিফা আস-সাদিকায় কতটি হাদিস আছে?
ক. ৬২৩৬টি খ. ২২১০টি
গ. ৫০০টি ঘ. ১৭৪টি
উত্তর: গ. ৫০০টি
৪০। ঈদুল ফিতরের নামাজ—
ক. ফরজ খ. ওয়াজিব
গ. সুন্নাত ঘ. নফল
উত্তর: খ. ওয়াজিব
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও।
‘কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তার জন্য তা সদকা দানরূপে পরিগণিত হবে।’
৪১। উল্লিখিত হাদিসখানা কোন হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. সহিহ বুখারি ও সহিহ মুসলিম খ. সহিহ বুখারি গ. সহিহ মুসলিম ঘ. সহিহ তিরমিজি
উত্তর: ক. সহিহ বুখারি ও সহিহ মুসলিম
৪২। বৃক্ষরোপণ কোন ধরনের কাজ?
i. সামাজিক কর্মকাণ্ড
ii. সেবামূলক কর্মকাণ্ড
iii. সওয়াবের কাজ
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ i ও iii.
উত্তর: গ. iii
৪৩। ‘সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব’—এ কথাটি কোথায় বর্ণিত হয়েছে?
i. কোরআন শরিফে ii. তিরমিজিতে
iii. হাদিসে কুদসিতে
নিচের কোনটি সঠিক—
ক. i ও iii খ. i ও ii গ. ii ঘ. iii.
উত্তর: ঘ. iii.
৪৪। কোরআন মাজিদের বিশেষত্বের মূল কারণ হলো—
i. ২৩ বছর ধরে নাজিল হয়
ii. পূর্ণাঙ্গ জীবনবিধান
iii. কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে
নিচের কোনটি সঠিক—
ক. i ও iii খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর