ই স লা ম শি ক্ষা
অধ্যায়-২ ও ৩
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৪৫। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হলো—
i. সালাত ii. জাকাত iii. রোজা
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i
উত্তর: ঘ. i
৪৬। মুসলমানদের মধ্যে সর্বোত্তম ঘর হলো— ক. যে ঘরে হাদিস আছে
খ. যে ঘরে বৃদ্ধ মাতা আছে
গ. যে ঘরে এতিম আছে
ঘ. যে ঘরে ঈমানদার ব্যবসায়ী আছে
উত্তর: গ. যে ঘরে এতিম আছে।
৪৭। অত্যাচারীকে কীভাবে সাহায্য করা যায়?
ক. জুলুম করতে সহয়তা করে
খ. জুলুম করা থেকে বিরত করে
গ. জুলুম করা থেকে নিরুৎসাহিত করে
ঘ. জরিমানা করে
উত্তর: গ. জুলুম করা থেকে নিরুৎসাহিত করে
৪৮। হাশরের ময়দানে প্রত্যেকে নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে। এটি কোন সূরার শিক্ষা?
ক. সূরা আত-ত্বিন খ. সূরা আল-কাদর
গ. সূরা আল-জিলজাল ঘ. সূরা আল-ইনশিরাহ
উত্তর: গ. সূরা আল-জিলজাল
৪৯। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে—
ক. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান
খ. আহলে কিতাবদের ইসলাম গ্রহণের আহ্বান
গ. শরিয়তের নিয়মনীতির বর্ণনা
ঘ. সাহাবিদের গুণকীর্তন বর্ণনা করা
উত্তর:
ক. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান
৫০। গোশত খাওয়া হারাম হবে—
i. গরু, মহিষ, ছাগল ii. কুকুর, মৃত মুরগি, চিল iii. বাজ, ঘোড়া, হরিণ
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. iii
উত্তর: খ. ii
অধ্যায়-৩
১। সর্বোত্তম ইবাদত কোনটি?
ক. সাওম খ. সালাত
গ. জাকাত ঘ. আল-কোরআন পাঠ
উত্তর: খ. সালাত
২। জাকাত দানে অস্বীকারকারীকে কী বলে?
ক. কাফির খ. মুরতাদ গ. মুনাফিক ঘ. মুশরিক
উত্তর: ক. কাফির
৩। যে ব্যক্তি রোজা রাখে সে অধিকারী হয়—
ক. পুণ্যের খ. সম্পদের গ. ধৈর্যের ঘ. মর্যাদার
উত্তর: গ. ধৈর্যের
৪। কোন ইবাদতে রিয়ার সম্ভাবনা নেই?
ক. হজ খ. নামাজ গ. সাওম ঘ. আল-কোরআন তিলাওয়াত
উত্তর: গ. সাওম
৫। জিহাদ কয় প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
উত্তর: ঘ. ২ প্রকার
৬। আল্লাহ তাআলা প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ হচ্ছে—
ক. জাকাত খ. গণিমত
গ. ফিতরা ঘ. জিজিয়া
উত্তর: ক. জাকাত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর