ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
৭। মানুষের প্রতি মানুষের অধিকার কয়টি?
ক. ১০টি খ. ৮টি গ. ৬টি ঘ. ৪টি
উত্তর: খ. ৮টি
৮। কোন ইবাদত মানুষের মনের সব ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
ক. রোজা খ. নামাজ গ. জাকাত ঘ. হজ
উত্তর: ঘ. হজ
৯। আমরা কীভাবে ইবাদত করব সে পথ কে শিখিয়ে দিয়েছেন?
ক. রাসূলগণ খ. আল্লাহ তাআলা গ. রাসূল ও খলিফাগণ ঘ. আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (সা.)
উত্তর: ঘ. আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (সা.)
১০। হজের মাধ্যমে মানুষের অন্তর থেকে কী দূর হয়?
ক. হিংসা-বিদ্বেষ খ. ক্রোধ গ. কৃপণতা ঘ. মোনাফেকি
উত্তর: গ. কৃপণতা
১১। মহান আল্লাহ তাআলা কেন রোজা ফরজ করেছেন?
ক. আল্লাহ তাআলার পুরস্কার লাভের জন্য
খ. তাকওয়ার গুণ অর্জন করার জন্য
গ. সুস্থতা লাভের জন্য ঘ. আল্লাহ তাআলার রহমত লাভের জন্য
উত্তর: খ. তাকওয়ার গুণ অর্জন করার জন্য
১২। কোন ইবাদত প্রতিমুহূর্তে আল্লাহ তাআলার আইন মেনে চলার উৎসাহ প্রদান করে?
ক. জাকাত খ. জিহাদ গ. সালাত ঘ. রোজা
উত্তর: গ. সালাত
১৩। নারীগণের জিহাদে অংশগ্রহণ কী দ্বারা প্রমাণিত?
ক. ইজমা খ. আল-হাদিস গ. আল-কোরআন
ঘ. কিয়াস
উত্তর: গ. কোরআন
১৪। ধর্মযুদ্ধে অংশগ্রহণকারীকে কী বলে?
ক. মুজাহিদ খ. আনসার গ. মুহাজির ঘ. শহিদ
উত্তর: ক. মুজাহিদ
১৫। হাক্কুল ওয়ালেদাইন অর্থ কী?
ক. প্রতিবেশীর হক খ. আত্মীয়ের হক
গ. পিতামাতার হক ঘ. আল্লাহ তাআলার হক
উত্তর: গ. পিতামাতার হক
১৬। জাকাত শব্দের অর্থ কী?
ক. অনুদান খ. পবিত্রতা গ. সংকল্প ঘ. সেবা
উত্তর: খ. পবিত্রতা
১৭। মানুষ মুরতাদ হওয়ার কারণ নিচের কোনটি?
ক. সালাত ত্যাগ খ. পিতামাতার অবাধ্যতা
গ. জাকাত অস্বীকার ঘ. সাওম পরিত্যাগ
উত্তর: গ. জাকাত অস্বীকার
১৮। সাওম সাধনার মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়?
ক. তাকওয়ার খ. ধৈর্যের গ. সততার ঘ. জ্ঞানের
উত্তর: ক. তাকওয়ার
১৯। হজ শব্দের অর্থ কী?
ক. সংকল্প করা খ. ইবাদত করা
গ. পবিত্রতা অর্জন ঘ. বিরত থাকা
উত্তর: ক. সংকল্প করা
২০। কিসের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়?
ক. হজ খ. জাকাত গ. সালাত ঘ. সাওম
উত্তর: ঘ. সাওম
২১। জাকাত আদায় করা কী?
ক. সুন্নাত খ. ফরজ গ. মুস্তাহাব ঘ. ওয়াজিদ
উত্তর: খ. ফরজ
২২। নিকট আত্মীয়কে দান করলে একসঙ্গে কয়টি কাজ হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ক. ২টি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর