ই স লা ম শি ক্ষা
অধ্যায়-৩ ও ৪
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২৪। আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করা কী?
ক. সুন্নাত খ. ফরজ
গ. ওয়াজিব ঘ. মুবাহ
উত্তর: খ. ফরজ
২৫। কোন ইবাদত পূর্ববর্তী উম্মতের ওপর ফরজ ছিল?
ক. নামাজ খ. হজ
গ. সাওম ঘ. জাকাত
উত্তর: গ. সাওম
২৬। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি?
ক. হজ খ. জিহাদ
গ. জাকাত ঘ. সালাত
উত্তর: ঘ. সালাত
২৭। ইবাদতের মূল লক্ষ্য কী?
ক. আল্লাহ তাআলার আইন মেনে চলা
খ. জান্নাত লাভ করা
গ. আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন
ঘ. রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জন
উত্তর: গ. আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন
২৮। কোনটি বৃহত্তর জিহাদ?
ক. প্রকাশ্যে সংগ্রাম করা
খ. মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম করা
গ. জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে সংগ্রাম করা
ঘ. কু-প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা
উত্তর: ঘ. কু-প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা
২৯। নারীর অধিকার সম্পর্কে কোন সূরা নাজিল হয়েছে?
ক. সূরা আল-মায়িদা
খ. সূরা আল-আহজাব
গ. সূরা আন-নিসা ঘ. সূরা আন-নূর
উত্তর: গ. সূরা আন-নিসা
৩০। ‘তাদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে।’ উপরিউক্ত আয়াতে কাদের সম্পদের অধিকারের কথা বলা হয়েছে?
ক. মুসলমানদের
খ. অমুসলিমদের
গ. ধনীদের ঘ. সরকারের
উত্তর: গ. ধনীদের
অধ্যায়-৪
১। আল্লাহ তাআলার নিকট কোন ব্যক্তি বেশি সম্মানিত?
ক. যে অধিক খোদাভীরু
খ. যে বেশি বেশি দান-খয়রাত করে
গ. যে বেশি বেশি নফল ইবাদত করে
ঘ. যে বেশি বেশি নেক আমল করে
উত্তর: ক. যে অধিক খোদাভীরু
২। ‘তাকওয়া সব সৎগুণের মূল’ এটা কীভাবে বোঝা যায়?
ক. বাস্তবজীবন দর্শনে
খ. ইসলামি জীবন দর্শনে
গ. নির্মল জীবন দর্শনে
ঘ. মহৎ জীবন দর্শনে
উত্তর: খ. ইসলামি জীবন দর্শনে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর