ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪ 

প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪

১৭। সমাজে ইভ টিজিং বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?

ক. সুবিচারের অভাব খ. নৈতিকতার অভাব        গ. সচেতনতার অভাব ঘ. শিক্ষার অভাব

উত্তর: খ. নৈতিকতার অভাব।

১৮। ‘আসহাবে সুফফা’ মানে কী?

ক. সাহায্যকারী খ. সন্ন্যাসী

গ. বারান্দার অধিবাসী

ঘ. সরল পথে গমনকারী

উত্তর: গ. বারান্দার অধিবাসী

১৯। কোন সূরায় সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়তে বলা হয়েছে?

ক. সূরা আন-নিসায় খ. সূরা আল-জুমআয়

গ. সূরা আল-মায়িদায় ঘ. সূরা আল-বাকারায়

উত্তর: খ. সূরা আল-জুমআয়

২০। কোনটির মাধ্যমে মানুষ অধিক পরিমাণে জান্নাত লাভ করবে?

ক. উত্তম চরিত্র খ. দান গ. ইবাদাত ঘ. পড়া

উত্তর: ক. উত্তম চরিত্র

২১। হালাল জীবিকা উপার্জনের মাধ্যমে মানুষ কী অর্জন করে?

ক. সামাজিক মর্যাদা খ. মানসিক তৃপ্তি

গ. আখিরাতে সফলতা ঘ. অঢেল ধন-সম্পদ

উত্তর: গ. আখিরাতে সফলতা

২২। কুত্সা রটানো কী?

ক. পরনিন্দা খ. প্রতারণা গ. বিদ্বেষ ঘ. গিবত

উত্তর: ঘ. গিবত

২৩। বন্ধুত্ব করার সময় দেখতে হবে—

ক. স্বভাব চরিত্র খ. শিক্ষা

গ. বংশ মর্যাদা ঘ. অর্থ-সম্পদ

উত্তর: ক. স্বভাব চরিত্র

২৪। ‘সেই সফলকাম যে পবিত্রতা অর্জন করে ও তার প্রভুর নামে জিকর করে এবং সালাত আদায় করে’ এ উক্তিটি কার?

ক. হজরত ওমর (রা.) খ. হজরত আলী (রা.)

গ. মহানবী (সা.) ঘ. জ্ঞানীদের

উত্তর: গ. মহানবী (সা.)

২৫। কোনটি আখলাকে হামিদাহ?

i. সত্যবলা  ii. নামাজ পড়া iii. আল্লাহর ভয়

নিচের কোনটি সঠিক—

ক. i খ. ii গ. iii ঘ. i ও iii

উত্তর: ঘ. i ও iii

২৬। ইলমে লাদুনি বলা হয়—

ক. কোরআনের ইল্মকে খ. হাদিসের ইল্মকে গ. ফিকহের ইল্মকে ঘ. তাসাউফের ইল্মকে

উত্তর: ঘ. তাসাউফের ইল্মকে

২৭। মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে—

ক. মানবতাবোধ খ. সামাজিক মর্যাদা

গ. ধনসম্পদ ঘ. প্রতিপত্তি

উত্তর: ক. মানবতাবোধ

২৮। সকল পাপের জননী—

ক. খিয়ানত খ. মিথ্যা গ. সত্য ঘ. গিবত

উত্তর: খ. মিথ্যা

২৯। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত—

ক. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা খ. আহদ পালন করা গ. শালীনতা বজায় রাখা ঘ. আমানত রক্ষা করা

উত্তর: ক. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা

৩০। ‘আব্রু’ শব্দ দ্বারা কী বোঝায়?

ক. পর্দা খ. সতর গ. পোশাক ঘ. ইজ্জত

উত্তর: গ. পোশাক।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল