ই স লা ম শি ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪ ও ৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
৩০। সকল পাপের জননী—
ক. খিয়ানত খ. মিথ্যা গ. সত্য ঘ. গিবত
উত্তর: খ. মিথ্যা
৩১। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত—
ক. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা খ. আহদ পালন করা
গ. শালীনতা বজায় রাখা ঘ. আমানত রক্ষা করা
উত্তর: ক. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
৩২। ‘আব্রু’ শব্দ দ্বারা কী বোঝায়?
ক. পর্দা খ. সতর গ. পোশাক ঘ. ইজ্জত
উত্তর: গ. পোশাক
৩৩। তাকওয়াবান মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে, কেননা—
ক. তাকওয়া মানুষকে ভীরু করে
খ. তাকওয়া মানুষকে ইসলাম জানতে আগ্রহী করে
গ. তাকওয়া মানুষকে সত্য-মিথ্যার প্রভেদ শেখায়
ঘ. তাকওয়া মানুষকে নিষ্ঠাবান করে তোলে
উত্তর: ঘ. তাকওয়া মানুষকে নিষ্ঠাবান করে তোলে
৩৪। সৃষ্টির সেবা করব কেন?
ক. ধন্যবাদ পাওয়ার জন্য খ. জনপ্রিয় হওয়ার জন্য
গ. আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য
ঘ. নিজেকে প্রতিষ্ঠা করার জন্য
উত্তর: গ. আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য
৩৫। কোনটি নাগরিক অধিকার-বহির্ভূত?
ক. স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
খ. নিরাপত্তা লাভের অধিকার গ. ধর্ম পালনের অধিকার
ঘ. যেকোনোভাবে অর্থ উপার্জনের অধিকার
উত্তর: ঘ. যেকোনোভাবে অর্থ উপার্জনের অধিকার
৩৬। একজন মুমিন সালাত আদায় করছেন। এর মধ্যে তাসাউফ কোনটি?
ক. আল কোরআন তিলাওয়াত করা খ. সিজদা করা
গ. নির্দিষ্টভাবে সালাত আদায় করা ঘ. রুকু করা
উত্তর: গ. নির্দিষ্টভাবে সালাত আদায় করা
৩৭। মহত্ত্বের গুণ কোনটি?
ক. সম্পদপ্রেম খ. পার্থিবপ্রেম গ. জাতিপ্রেম ঘ. মানবপ্রেম
উত্তর: ঘ. মানবপ্রেম
৩৮। আল হাদিস মতে পবিত্রতম উপার্জন হলো—
ক. নিজ শ্রমের উপার্জন খ. পাওয়া টাকা থেকে উপার্জন
গ. যেকোনো উপার্জন ঘ. ঘুষ হতে অর্জিত অর্থ
উত্তর: ক. নিজ শ্রমের উপার্জন
৩৯। কোনটির ক্ষেত্র অতি ব্যাপক?
ক. আদলের খ. আহদের গ. আমানতের ঘ. তাকওয়া
উত্তর: গ. আমানতের
৪০। তাযকিয়ায়ে নফস কী?
ক. ক্বলবের সোপান খ. জিহাদে আসগর
গ. আত্মার পরিশুদ্ধি ঘ. তাকওয়া
উত্তর: গ. আত্মার পরিশুদ্ধি
অধ্যায়-৫
১। বিদায় হজের ভাষণের মূল উপজীব্য বিষয় কী ছিল?
ক. মহানবী (সা.)-এর জীবনী খ.মহানবী (সা.)-এর কর্মপদ্ধতি গ. হজ করার নিয়ম পদ্ধতি
ঘ. মানবাধিকার ও মানবকল্যাণ
উত্তর: ঘ. মানবাধিকার ও মানবকল্যাণ
২। গুহার মুখে কাফিরদের দেখে কে বিচলিত হয়ে পড়েন?
ক. হজরত মুহাম্মদ (সা.) খ. হজরত আবু বকর (রা.)
গ. হজরত ইব্রাহিম (আ.) ঘ. হজরত আলী (রা.)
উত্তর: খ. হজরত আবু বকর (রা.)।
৩। মহানবী (সা.)-এর আবির্ভাবের আগে নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল কেন?
ক. নারীরা অশিক্ষিত ছিল খ. নারীরা অধিকার সম্পর্কে অজ্ঞ ছিল গ. নারীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো ঘ. নারীরা কুসংস্কারাচ্ছন্ন ছিল।
উত্তর: গ. নারীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর