ই-সেবা বাস্তবায়নে কাজ করবে আইসিটি বিভাগ এবং এটুআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পে তৈরি ই-ফাইল ও বিভিন্ন ই-সেবা যথাযথভাবে বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে এটুআই এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এ বিষয়ে সম্প্রতি এক চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দীন আহমেদ এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। চুক্তি অনুযায়ী ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার এবং সচেতনতা তৈরি, বিভিন্ন প্রশিক্ষণের চাহিদা নিরূপণ, প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, কারিগরি সহায়তা এবং সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি