ই-সেবাকেন্দ্র নিয়ে মাদারীপুরে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার বিকেলে মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবাকেন্দ্র থেকে সেবা দেওয়া-সংক্রান্ত নাগরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রেজাউল কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ই-সেবা বিশেষজ্ঞ এস এম আশফাক হুসেন। সভায় জেলার চারটি উপজেলার সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, উদ্যোক্তা, পরিচালকসহ সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন। —কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি