ইঁদুর তার কেটেছিল বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ অক্টোবর থেকে ওই এলাকায় ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন
ওপেনরিচ

ইন্টারনেট ও টেলিফোনের তার কেটেছিল ইঁদুর। এরপর যুক্তরাজ্যের নর্থ ডেভনের কিছু অঞ্চল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিডিফোর্ড, ক্লোভেলি, হার্টল্যান্ড ও হর্নস ক্রস অঞ্চলের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওপেনরিচের প্রায় ১ হাজার ৮০০ গ্রাহক এতে ক্ষতির মুখে পড়েন।

মুঠোফোন নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হওয়ায় ওই অঞ্চলের গ্রাহকেরা আরও সমস্যায় পড়েন। আজ বুধবার নাগাদ সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় ওপেনরিচের পক্ষ থেকে।

অ্যান্ড্রু রোল্যান্ডস থাকেন হার্টল্যান্ডে, সেটি গ্রামাঞ্চল হওয়ায় তাঁর মুঠোফোনে নেটওয়ার্ক সিগন্যাল খুব দুর্বল। যোগাযোগের জন্য ব্রডব্যান্ড সেবায় নির্ভর করেন তিনি। বিবিসি রেডিও ডেভনকে রোল্যান্ডস বলেন, ‘আমার বাবা গত সপ্তাহে মারা যান। তাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করা প্রয়োজন আমার। বেশির ভাগ প্রতিষ্ঠান এখন কাজটি ইন্টারনেটে করতে বলে। আমি যদি ই–মেইল বা এমন কিছু দেখতে চাই, তবে আমাকে গাড়িতে করে দূরে কোথাও যেতে হবে।’

ওপেনরিচের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বুঝতে পারছি সমস্যায় যাঁরা পড়েছেন, তাঁদের জন্য কতটা হতাশাজনক। ধৈর্য ধারণের জন্য আমরা ধন্যবাদ দিতে চাই।’