যুক্তরাষ্ট্র ও মেক্সিকো অঞ্চলে বসবাসকারী ছোট্ট ইঁদুরের (গ্রাসহুপার মাউস) বিশেষ এক ধরনের সহ্যক্ষমতা সম্পর্কে জানতে পেরেছেন গবেষকেরা। একই এলাকায় পাওয়া যায় অ্যারিজোনা বার্ক স্করপিয়ন নামের একধরনের বিষাক্ত কাঁকড়াবিছা। এদের কামড়ে যে মারাত্মক বিষ রয়েছে, ইঁদুরটি তা সহ্য করে নিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখতে পান, বার্ক স্করপিয়নের কামড় খেয়েও গ্রাসহুপার মাউস খুব সামান্য প্রতিক্রিয়া দেখায়। সম্ভবত অভিযোজনই এর কারণ। গবেষকদের আশা, ইঁদুরের বিষ সহনক্ষমতা নিয়ে গবেষণা করে এমন কোনো নতুন ওষুধ প্রস্তুত করা যেতে পারে যাতে কোনো ধরনের নেশা হবে না। এএফপি।